• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ৬২ মৃত্যু

   ১৯ জুলাই ২০২৫, ০৪:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা ৬২ জনে দাঁড়িয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে ৩৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এই সময়ে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগজুড়ে ১৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত একদিনে ঢাকা ও রাজশাহী বিভাগে ৫৮ জন করে মোট ১১৬ ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪১ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৪ জন, খুলনা বিভাগে ৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৬২ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (২৫ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে বরিশাল বিভাগে ১৫ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে দুইজন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট দুইজন মারা গেছেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের