• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আবরার ফাহাদের বাবা

আমার ছেলে হত্যার বিচার এখনও পাইনি

   ১৯ জুলাই ২০২৫, ০৬:২২ পি.এম.
আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামীর সমাবেশে অংশ নিয়ে শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ অভিযোগ করে বলেছেন, এখনও আমার ছেলে হত্যার বিচার পাইনি। শনিবার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৩টায় সমাবেশের মঞ্চে এসব কথা বলেন তিনি। 

বরকত উল্লাহ বলেন, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আমার ছেলে আবরার ফাহাদকে বুয়েটের শেরেবাংলা হলে রাতভর নির্যাতন করে হত্যা করা হয়। তার একমাত্র অপরাধ ছিল দেশের পক্ষে কথা বলা। ভারতীয় আধিপত্য, আগ্রাসন এবং তৎকালীন সরকারের সঙ্গে ভারতের কিছু অবৈধ চুক্তির বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল।

তিনি বলেন, আবরার লিখেছিল, ‘ভারত গোপন চুক্তিতে ফেনী নদীর পানি নিচ্ছে, আমরা ইলিশ পাচ্ছি না, অথচ আমাদের ইলিশ কম দামে ভারতে পাঠানো হচ্ছে। এ কথা বলার জন্যই তাকে হত্যা করা হয়। আজ ছয় বছর পেরিয়ে গেছে, আমি এখনও ছেলের হত্যার বিচার পাইনি। আমি ন্যায়বিচার চাই।’

আবরারের বাবা বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলে এখনো র‍্যাগিংয়ের ঘটনা ঘটছে। তিনি প্রশ্ন তুলে বলেন, ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এসেছে, তাহলে কেন এসব বন্ধ হবে না? জুলাই-আগস্টে শহীদদের তালিকা করা হলেও র‍্যাগিংয়ের শিকার হয়ে যারা মারা গেছে, তাদের কোনো রাষ্ট্রীয় তালিকা নেই। তিনি অনুরোধ জানান, এ ধরনের মৃত্যুরও একটি তালিকা তৈরি করা হোক।

তিনি বলেন, আমার ছেলে নিজের দেশকে ভালোবেসেছিল, সেটাই ছিল তার অপরাধ। আমি বারবার বিচার চাইছি, কিন্তু এখনো সেই প্রক্রিয়া অসম্পূর্ণ। তিনি দেশের বিবেকবান মানুষদের কাছে আবরারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের