• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

জুলাই হত্যাকাণ্ড

সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

   ২০ জুলাই ২০২৫, ১০:৫২ এ.এম.
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি : সংগৃহীত

আদালত প্রতিবেদক

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় সাবেক ৯ মন্ত্রীসহ মোট ৩৯ জন অভিযুক্তকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (২০ জুলাই) সকাল ৯টার দিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পৃথক প্রিজনভ্যানে করে অভিযুক্তদের ট্রাইব্যুনালে আনা হয়। হাজিরার সময় আদালতপাড়ায় ছিল কড়া নজরদারি, অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাব সদস্য।

সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৪ জনকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়।

একাই দিন কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক পরিচালক জিয়াউল আহসানসহ ১০ জনকে হাজির করা হয়।

পাশাপাশি কাশিমপুর কারাগার থেকে সাবেক মন্ত্রী দীপু মনিসহ ১৫ জন এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এই তালিকায় আরও আছেন সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলকসহ সাবেক ৯ মন্ত্রী, এমপি এবং পুলিশ কর্মকর্তারা। তাদের বিরুদ্ধে মুগ্ধ হত্যা মামলা এবং নরসিংদী, কক্সবাজার, সিলেটসহ মোট সাতটি মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে এসব সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়। তবে প্রসিকিউশন জানায়, তদন্ত সম্পন্ন না হওয়ায় সব মামলাতেই তারা সময় আবেদন করবেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের