• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

গোপালগঞ্জে কারফিউ শিথিল, ১৪৪ ধারা জারি


প্রকাশ:  ২০ জুলাই ২০২৫, ১০:৫৯ এ.এম.
শেয়ার করুন 0
গোপালগঞ্জে ১৪৪ ধারা চলমান। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে ১৪৪ ধারা চলমান। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে কারফিউ শিথিল হওয়ার পর রোববার (২০ জুলাই) ভোর ৬টা থেকে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এটি রাত ৮টা পর্যন্ত বলবৎ থাকবে। এ সময়ে জেলায় যেকোনো ধরনের সমাবেশ, মিছিল বা জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস ও জরুরি সেবা এই নির্দেশনার বাইরে থাকবে।

শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে কারফিউ জারি ছিল, যা রোববার ভোর ৬টায় শিথিল করা হয়। এরপর থেকেই ১৪৪ ধারা কার্যকর করা হয়। জেলা প্রশাসন জানায়, জননিরাপত্তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সকালে সরেজমিনে দেখা গেছে, আতঙ্ক কিছুটা কমলেও মানুষ সতর্কভাবে স্বাভাবিক জীবনে ফিরছে। দোকানপাট খুলতে শুরু করেছে। তবে গ্রেফতারের আতঙ্ক এখনও কাটেনি। এ ঘটনায় এখন পর্যন্ত চারটি মামলা নথিভুক্ত হয়েছে।

জেলার বিভিন্ন সড়কে সেনাবাহিনীর যান ও পুলিশের টহল চলছে। রাতেও যৌথ বাহিনীর অভিযান অব্যাহত ছিল। তবে কতজনকে আটক করা হয়েছে, তা নিশ্চিত করেনি পুলিশ।

উল্লেখ্য, গত বুধবার এনসিপির সমাবেশের পর গোপালগঞ্জে হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ১৪৪ ধারা ও পরে কারফিউ জারি করে প্রশাসন। কারফিউ কয়েক দফা বাড়িয়ে শেষে রোববার ভোর ৬টায় শিথিল করা হয়। এখন ১৪৪ ধারা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ্য নবীন শিক্ষার্থী মুশফিকুর রহমান তুহিন। ছবি: ভিওডি বাংলা
পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ
ছবি: ভিওডি বাংলা
নড়াইলে শিশু ধর্ষণ-হত্যা মামলার আসামি ২ দিনের রিমান্ডে
ছবি: ভিওডি বাংলা
সোনাহাট বন্দরে পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ