• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

প্রধান উপদেষ্টার এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে: জামায়াত আমির

   ২০ জুলাই ২০২৫, ১১:৪৯ এ.এম.
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২০ ২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা জানান।

পোস্টে জামায়াত আমির লিখেছেন—গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের সভা মঞ্চে অসুস্থ হওয়ার পর প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালে পাঠিয়েছেন। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তার এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে।

পোস্টের শেষে তিনি লেখেন–মহান আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন। আমিন।

উল্লেখ্য, শনিবার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে সভাপতির বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। তাৎক্ষণিকভাবে মঞ্চে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। পরে কিছুটা সুস্থ হয়ে বসে থেকেই বক্তব্য শেষ করেন তিনি। সমাবেশ শেষে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং রাত ৯টা ১৫ মিনিটে তিনি বাসায় ফেরেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের