• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শেরপুর শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

   ২০ জুলাই ২০২৫, ০১:৩৫ পি.এম.

শেরপুর প্রতিনিধি

‘‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’’ - এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ উদ্যোগে শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর সফল সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমান মহোদয়ের সভাপতিত্বে এই সমাপনী অনুষ্ঠিত হয়।
 
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম। সভায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের অপরিহার্যতা এবং জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবেশবাদী সংগঠন পরিবেশবান্ধব উদ্যোগ তুলে ধরেন। এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শেরপুরের পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এবং সবুজায়ন কর্মসূচিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে  জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শেরপুর জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাশে নির্মাণাধীন জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের পাশে জেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার