• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি

   ২০ জুলাই ২০২৫, ০৩:১২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

ফেসবুকে দেওয়া স্ট্যাটাস ঘিরে আদালত অবমাননার অভিযোগে এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে করা আবেদন পর্যবেক্ষণসহকারে নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। পূর্ণাঙ্গ আদেশের কপি পেলে পর্যবেক্ষণের ব্যাপারে বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছেন আবেদনকারী আইনজীবী।

রোববার (২০ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ আদেশ দেন। 

সারজিস আলমের ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কে দেওয়া স্ট্যাটাস ‘মর্যাদাহানিকর’ ও ‘অবমাননাকর’ উল্লেখ করে সারজিস আলমকে গত ২৪ মে নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন।

নোটিশের জবাব না পেয়ে সারজিস আলমের বিরুদ্ধে গত ২৮ মে এই আইনজীবী আদালত অবমাননার আবেদন করেন। আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী জসিম উদ্দিন নিজেই শুনানি করেন।

পরে আইনজীবী জসিম উদ্দিন বলেন, হাইকোর্ট আবেদনটি ডিসপোসড অফ (নিষ্পত্তি) করেছেন। পূর্ণাঙ্গ আদেশ পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। পূর্ণাঙ্গ আদেশ পাওয়ার পর আপিল বিভাগে যাবেন বলে জানান এই আইনজীবী।

২২ মে হাইকোর্ট ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট খারিজ করে আদেশ দেন। এই আদেশের পর ফেসবুক পোস্টে এনসিপি নেতা সারজিস আলম লেখেন, ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কী?’

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের