• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

৮ দফা দাবিতে তালা ঝুলিয়ে ধর্মঘটে পাবনা টেক্সটাইল কলেজের শিক্ষার্থীরা

   ২০ জুলাই ২০২৫, ০৪:৩১ পি.এম.

পাবনা প্রতিনিধি

৮ দফা দাবিতে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষার্থীরা। 

রবিবার (২০জুলাই) দুপুরে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে এই কর্মসূচী পালন করে তারা।

এ সময় ৮ দফা দাবি তুলে ধরে শিক্ষার্থীরা  বলেন, ষোলো ও সতেরো ব্যাচের ইয়ারড্রপ ফেইলকৃত বিষয়ের নাম ও গ্রেড অফিসিয়ালভাবে জানাতে হবে।
ইয়ারড্রপের কারণ বিস্তারিত জানাতে হবে। সেমিস্টারের রেজাল্ট সর্বোচ্চ তিন মাসের মধ্যে গ্রেডসহ প্রকাশ করতে হবে। লেভেল-২, টার্ম-২ এর রেজাল্ট গ্রেডশীটসহ পুনরায় প্রকাশ করতে হবে। প্রতিটি সেমিস্টার ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। সাপ্লিমেন্টারি ব্যবস্থা চালু করে ফি স্বল্প রাখতে হবে। সংশোধিত বা নতুন নিয়মাবলি দ্রুত শিক্ষার্থীদের জানানো হবে। শিক্ষক সংকট দূর করে মানসম্পন্ন শিক্ষক দিয়ে ক্লাস নিতে হবে। 

এই সকল দাবি সমূহ না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এসময় বক্তব্য দেন পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের  শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, নাইম ইসলাম, অনিক সহ অনেকে। 

এ বিষয়ে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ বখতিয়ার হোসেন বলেন, এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। যে সকল যৌক্তিক দাবি রয়েছে তা অবশ্যই মেনে নেওয়া হবে এবং শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী