• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

   ২০ জুলাই ২০২৫, ০৬:৪৪ পি.এম.

পটুয়াখালী প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কটুক্তি ও অপপ্রচারের প্রতিবাদে পটুয়াখালীর বাউফল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় বাউফল উপজেলা বিএনপির পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে থানা ব্রিজ, বাজার, পাবলিক মাঠসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বাউফল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির বলেন,
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে বারবার বিএনপিকে দোষারোপ করছে এবং মিডিয়া ট্রায়ালের শিকার করছে। ৫ আগস্টের আগেও খুনি হাসিনা একই কৌশল প্রয়োগ করেছে। আমরা লক্ষ্য করছি, এখন আবার বিএনপিকে ফ্যাসিস্ট কায়দায় অভিযুক্ত করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “তারেক রহমান শুধুমাত্র বিএনপির নেতা নন, তিনি দেশের গণতন্ত্র ও ভোটাধিকার আন্দোলনের প্রতীক। তাঁর বিরুদ্ধে কটুক্তি মানে দেশের সাধারণ মানুষের অধিকার ও আশা-আকাঙ্ক্ষার ওপর আঘাত। জুলাই-আগস্টের আন্দোলন হচ্ছে তার নেতৃত্বে দীর্ঘ সাড়ে ১৫ বছরের গণতান্ত্রিক সংগ্রামের ফল। আমরা বিশ্বাস করি, এই আন্দোলন চূড়ান্ত বিজয়ের দিকে অগ্রসর হচ্ছে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাউফল পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার