• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

চালকের চোখে ঘুম : লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে আহত ৫

   ২১ জুলাই ২০২৫, ০১:২৫ পি.এম.

বরিশাল প্রতিনিধি 

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাসষ্ট্যান্ড এলাকায় রোববার (২০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে পাঁচজন আহত হয়েছে।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এবং হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন আহতদের বরাত দিয়ে জানিয়েছেন, ঢাকার শ্যামলী এলাকা থেকে পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়াগামী লাশবাহী অ্যাম্বুলেন্সটি মহাসড়কের পাশে উল্টে পরে। এতে লাশের সাথে থাকা তাদের পাঁচজন স্বজন আহত হন।

তিনি আরও জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার পূর্বে অ্যাম্বুলেন্স চালকের চোখে ঘুম ঘুম ছিলো। এসময় লাশের সাথে থাকা স্বজনরা তাকে নিরাপদস্থান দেখে গাড়টি পার্কিং করে রাখার জন্য বলেন। পাশাপাশি প্রয়োজনে পরেরদিন (সোমবার) সকালে যাওয়ার কথা বলেছেন। কিন্তু চালক লাশের স্বজনদের কথা না শুনেই ঘুম চোখে অ্যাম্বুলেন্সটি চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে দূর্ঘটনাস্থল অতিক্রমকালে বেপরোয়াগতিতে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সটি মহাসড়কের পাশে উল্টে পরে।  


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী