• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ইশরাকের মধ্যে ফ্যাসিস্টদের চরিত্র দেখতে পাই : সারজিস

   ২১ জুলাই ২০২৫, ০৩:১৫ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি একেবারেই আবেগের বশবর্তী হয়ে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের মধ্যে পলিটিক্যাল ম্যাচিউরিটির কোনো কিছুই দেখিনি। আমরা প্রত্যাশা করি, ফ্যাসিস্টবিরোধী লড়াইয়ে যে ইশরাক ভাইকে আমরা দেখেছি ওই ভূমিকায় তিনি যাবেন। এই ধরনের বক্তব্য তার কাছে কখনোই প্রত্যাশিত নয়। আমরা স্পষ্ট করে বলি, কেউ যদি এ ধরনের অনাকাঙ্ক্ষিত কথাবার্তা বলেন তাহলে আমরাও আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে প্রতিহত করার চেষ্টা করবো। এক ঘণ্টায় সরকার পতন ঘটানোসহ যে ধরনের কথাবার্তা তিনি বললেন এগুলো এমন একজন রাজনৈতিক ব্যক্তির কাছে কখনো প্রত্যাশিত নয়। এগুলো আসলে যারা বলেন, তাদের মধ্যে আমরা ফ্যাসিস্টের চরিত্র দেখতে পাই। 

সোমবার (২১ জুলাই) সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে এনসিপির জুলাই পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

সারজিস আলম বলেন, বাংলাদেশের রাজনৈতিক কালচারকে যদি ঠিক করতে চাই সবাইকে সবার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজার যেটা বলেছেন সেটা আমাদের অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রত্যাশা অনুযায়ী ছিল না। কিন্তু গতকালকে বিএনপির মুখপাত্র ইশরাক হোসেন তার বক্তব্যে যেভাবে উলঙ্গ করে কিছু মানুষকে মারার কথা বললেন, খুব নিম্ন মানের কিছু শব্দ ব্যবহার করলেন, এটা তো নাসীরুদ্দীন পাটওয়ারীর চেয়ে অনেক ডিগ্রি নিচের বক্তব্য। আমরা যদি কারো কাছে ভালো প্রত্যাশা করি আমার তো তার চেয়ে ভালো করতে হবে। কিন্তু আমরা তার চেয়ে খারাপ করে যদি ভালো প্রত্যাশা করি তাহলে তো হবে না। 

তিনি বলেন, আমরা চাই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রত্যেকটা দল রাজনৈতিক ব্যক্তির মধ্যে রেসপেক্টফুল (সম্মানজনক) সম্পর্ক তৈরি হোক। এজন্য আমাদের সবার জায়গা থেকে যেটা করা দরকার সেটা করবো। যারা যত বড় দল মনে করে তাদের দায়িত্ব তত বেশি। শুধুমাত্র বললে হবে না, দায়িত্ব নিতে হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। কক্সবাজারে আমাদের মঞ্চে আগুন দেওয়া হয়েছে, ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের একজন জুলাইযোদ্ধা আহত হয়েছেন। তাকে রক্তাক্ত করা হয়েছে।

সারজিস বলেন, ফেনীতে ছাত্রদলের একজন বক্তব্য দিয়েছেন, ফেনীতে ঢুকতে দেওয়া হবে না। এগুলো আসলে আওয়ামী কালচার ছিল। নতুন কালচার এ যাওয়ার যে আগ্রহ সেটা তাদের মধ্যে দেখি না। নতুন কালচারে যাওয়ার জন্য আমাদের এই ফাইট। যদি প্রয়োজন হয় কেউ আমাদের রক্তাক্ত করবে, করুক। আমাদের সমস্যা নেই। কিন্তু নতুন কালচার স্টাবলিশ করার জন্য আমরা বিন্দুমাত্র ছাড় দেব না।
      
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের