• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

এনসিপির শোক, পদযাত্রা স্থগিত

   ২১ জুলাই ২০২৫, ০৭:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় মাইলস্টোল স্কুলে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জাতীয় যুবশক্তি ও ডক্টর্স উইংকে দ্রুত সহায়তা কার্যক্রমে অংশ নিতে নির্দেশ দেন।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সর্বস্তরের নেতাকর্মীদের উদ্ধার কাজে সহায়তা, আহতদের চিকিৎসা ব্যবস্থায় সহযোগিতা এবং সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

এদিকে বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় জুলাই পদযাত্রার আজ এবং আগামীকালকের অনুষ্ঠিতব্য সকল প্রোগ্রাম (ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর) স্থগিত ঘোষণা করেছে এনসিপি।

আজ দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন ১৬৪ জন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে বিধ্বস্ত হয়।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের