• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাশিয়ায় শ্রমিকদের বহনকারী বাস খাদে পড়ে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক    ২২ জুলাই ২০২৫, ১১:৫৮ এ.এম.
খনি শ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে নিহত ১৩ ছবি: সংগৃহীত

রাশিয়ার পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়া অঞ্চলে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ২০ জন। 

সোমবার (২১ জুলাই) ভোরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে।

মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটি রাস্তা থেকে উলটে প্রায় ২৫ মিটার (৮২ ফুট) গভীর খাদে পড়ে যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা। স্থানীয় সময় এদিন ভোর ৩টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ছবিতে দেখা গেছে, বাসটি কাদাযুক্ত জলাশয়ের পাশে উলটে গেছে। এতে আরও বলা হয়েছে, ডেনিসভস্কি মাইনিং অ্যান্ড প্রসেসিং প্ল্যান্টের শিল্প সড়কে  দুর্ঘটনাটি ঘটে। প্ল্যান্টটিতে কয়লা খনন ও প্রক্রিয়াজাতকরণ করা হয়।

এই দুর্ঘটনার পর মাঠে নেমেছে রাশিয়ার তদন্ত কমিট। কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য অবহেলার জন্য একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে তারা। এছাড়া মঙ্গলবার অঞ্চলটিতে শোক দিবস ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম