• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

শোকের দিনে সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ

   ২২ জুলাই ২০২৫, ০১:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে, আর এই দিনেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে।

স্টেডিয়ামে আজ থাকবে না কোনো উৎসবের রং। বাজবে না কোনো গান। খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট কালো বাহুবন্ধনী পরে নামবেন মাঠে। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। বিসিবির পক্ষ থেকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি সকালে আয়োজন করা হয়েছে কোরআন তিলাওয়াত ও বিশেষ দোয়ার।

মাঠে নামবেন ক্রিকেটাররা, কিন্তু মন থাকবে বিষণ্নতায় আচ্ছন্ন। তবে খেলার আবহে থেমে থাকে না প্রতিযোগিতা। শ্রীলঙ্কা সফরের আত্মবিশ্বাসী সাফল্য নিয়ে দেশে ফেরা বাংলাদেশ দল প্রথম টি-টোয়েন্টি জিতে এগিয়ে আছে সিরিজে। আজকের ম্যাচে জিততে পারলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিতে পারবে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি।

সিরিজ জয়ের এই সুযোগ শুধু দলের জন্য নয়, অধিনায়ক লিটনের জন্যও বিশেষ। আগের চার সিরিজে দুটি জয়ের স্বাদ পাওয়া এই উইকেটকিপার ব্যাটার আজকের ম্যাচ জিতলে পঞ্চম সিরিজে পেয়ে যাবেন তৃতীয় জয়। আর তা হলে মে-জুনে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ধবলধোলাইয়ের স্মৃতিটাও কিছুটা হলেও ঘোচানো যাবে।

বাংলাদেশের জন্য আজকের জয় যেমন ইতিহাসের ধারাবাহিকতা টেনে নেওয়ার সুযোগ, তেমনি পাকিস্তানের জন্য ম্যাচটি সিরিজে টিকে থাকার লড়াই। পাকিস্তানের কোচ মাইক হেসন অবশ্য মিরপুরের উইকেট নিয়ে প্রশ্ন তুলেছেন, বলছেন—এটা আন্তর্জাতিক মানে উত্তীর্ণ নয়। তবে আজ ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর আশায় থাকবে বাবর আজমের দল।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে