• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

দেশের সব আদালতে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক    ২২ জুলাই ২০২৫, ০১:২৬ পি.এম.
হাইকোর্ট ভবন। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হয়েছেন। এ ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। হতাহতদের স্মরণে দেশের সব আদালতকে বিচারিক কার্যক্রম শুরুর আগে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালতে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বৈমানিক, শিক্ষক, কর্মচারীসহ বহু কোমলমতি শিক্ষার্থী হতাহতের পরিপ্রেক্ষিতে আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতির এই গভীর শোকের মুহূর্তে দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে আজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ), দেশের সকল অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করার জন্য প্রধান বিচারপতি নির্দেশ প্রদান করেছেন।

এতে আরও বলা হয়েছে, একই সঙ্গে দেশের সব অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ সব জেলা জজশিপ ও ম্যাজিস্ট্রেসিতে আগামী তিন দিন যে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে মর্মে নির্দেশ প্রদান করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের