{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১ : আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক    ২২ জুলাই ২০২৫, ০২:৪৬ পি.এম.
বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১ : আইএসপিআর

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। আইএসপিআরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ঘটনায় আহত হয়েছেন ১৬৫ জন।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২ টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় যারা মারা গেছেন তাদের মধ্যে স্কুলটির দুইজন শিক্ষকও রয়েছেন। ইনস্টিটিউটের মর্গের ডেথ রেজিস্ট্রার থেকে এ তথ্য জানা গেছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান মঙ্গলবার সকালের ব্রিফিংয়ে মৃত ২৭ জনের মধ্যে একজন শিক্ষকের কথা বলেছিলেন। ডেথ রেজিস্ট্রারে নাম থাকা দুই শিক্ষক হলেন মাহেরীন চৌধুরী ও মাসুকা বেগম।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বিভিন্ন হাসপাতালে নিহত ও আহতদের সংখ্যা তুলে ধরা হয়েছে:-

১. কুয়েত মৈত্রী হাসপাতাল : আহত ৮ জন, নিহত নেই
২. জাতীয় বার্ন ইনস্টিটিউট : আহত ৪৬ জন, নিহত ১০
৩. ঢাকা মেডিকেল : আহত  ৩, নিহত ১
৪. সিএমএইচ-ঢাকা : আহত ২৮, নিহত ১৬
৫. কুর্মিটোলা জেনারেল হসপিটাল : আহত ৩, নিহত নেই
৬. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা : আহত ১৩, নিহত ২
৭. উত্তরা আধুনিক হসপিটাল : আহত ৬০, নিহত ১
৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল : আহত ১, নিহত নেই
৯. শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল : আহত ১
১০. ইউনাইটেড হাসপাতাল : আহত ২, নিহত ১

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জিয়াউর রহমানকে হত্যার কথা স্বীকার করেছেন মোজাফফর
ছবি: সংগৃহীত
রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ 
ছবি: সংগৃহীত
জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী