• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

যশোরে মুরগি বিক্রির বাকি টাকা চাওয়াতে পিটিয়ে হত্যা

য‌শোর প্রতি‌নি‌ধি    ২২ জুলাই ২০২৫, ০৪:০২ পি.এম.

যশোরে মুরগি বিক্রির পাওনা টাকা চাওয়াতে আবু বক্কার (৫৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে নির্মাল কুমার দম্পত্তির বিরুদ্ধে। নিহত আবু বক্কার ওই গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে বারোটায় দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, আবু বক্কার পূর্বে নির্মল কুমার নামে এক ব্যক্তির কাছে মুরগি বিক্রি করেছিলেন। সেই বিক্রির বাকি টাকা চাইতে গেলে অভিযুক্ত নির্মল কুমার (৪৫) ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা দুজন মিলে বাঁশের লাঠি দিয়ে আবু বক্কারকে বেধড়ক মারধর করেন। ঘটনার সময় স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় আবু বক্কারকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী