• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

খুনি হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক    ২২ জুলাই ২০২৫, ০৬:২৪ পি.এম.
জাতীয় গণতান্ত্রিক পার্টি সহ-সভাপতি রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দক্ষিণ এশিয়ার নিরাপত্তার দোহাই দিয়ে ভারত আমাদের উন্নতমানের বিমান কিনতে বরাবর বাধা দিয়েছে। প্রভুকে তুষ্ট রাখতে এবং অর্থ লুটপাটের উদ্দেশ্যে আওয়ামী সরকার পুরাতন মডেলের বিমান ক্রয় করেছে। গতকাল মাইলস্টোনের দুর্ঘটনা প্রথম নয়, এরকম দুর্ঘটনা আমরা ২০১৫, ২০১৮ এবং ২০২৪ সালেও দেখেছি। কথাবার্তা পরিষ্কার, দুর্ঘটনার নামে খুন আর মেনে নেওয়া হবে না, খুনি হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না। 

মঙ্গলবার (২২ জুলাই) বাদ আসর পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। 

রাশেদ প্রধান বলেন, নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। জাগপা পূর্বঘোষিত জামালপুর গণসংযোগ আজ স্থগিত থাকবে। পুরাতন বিমান পরিত্যক্ত ঘোষণা ও নতুন বিমান ক্রয় করে বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। হতাহতের সঠিক তথ্য প্রকাশ করে ক্ষতিপূরণ দিতে হবে। রাষ্ট্রীয় শোকের দিন এইচ এস সি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে এত বিলম্ব হওয়ার কারণ জানতে চাই।

দোয়া মাহফিলে আরও অংশগ্রহণ করেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, মো: হাসমত উল্লাহ, প্রকাশনা বিষয়ক সম্পাদক জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু ও সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার প্রমুখ

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের