• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

হতাহতদের জন্য ‘রক্ত সংগ্রহের তালিকায়’ প্রশংসা কুড়াচ্ছে ছাত্রদল

   ২২ জুলাই ২০২৫, ০৮:৪১ পি.এম.

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতদের রক্ত সংগ্রহে নেতাকর্মীদের তালিকা করায় প্রশংসা কুড়াচ্ছে বাংলাদেশ জাতীয়তাদী ছাত্রদল। রক্ত সংগ্রহে তালিকা করার পাশাপাশি ছাত্রসংগঠনটির নেতাকর্মীরা হতাহতদের উদ্ধারে সহায়তা ও ঘটনাস্থলে জটলা নিরসনেও কাজ করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে সহায়তা, প্রয়োজনে রক্ত সংগ্রহ, জরুরি পরিবহন সহায়তা, অক্সিজেন ও ওষুধ সরবরাহ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। একই সঙ্গে যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিতকরণে তাৎক্ষণিক ছাত্রদলের নিকটবর্তী ইউনিটসমূহের নেতৃবৃন্দকে দিয়ে মেডিক্যাল টিম গঠন করে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।

ছাত্রদল গঠিত মেডিক্যাল টিমের সমন্বয়কারী করা হয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালকে। টিমে কাজ করছেন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ডা. সাইফুল আলম বাদশা, যুগ্ম সম্পাদক ডা. এ এস এম রাকিবুল ইসলাম আকাশ ও সহসাধারণ সম্পাদক ডা. এরফান হোসেন নিবিড়।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘উদ্ধার তৎপরতায় ঢাকা উত্তর ছাত্রদল প্রস্তুত ছিল। তবে এ কাজটি করেছে মূলত বাংলাদেশ সেনাবাহিনী।

তিনি আরো বলেন, ‘মূলত দগ্ধ রোগীদের জন্য রক্ত সংগ্রহটা ছিল আমাদের মূল কাজ। আর দ্বিতীয়ত ছিল অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা। পাঁচটি অ্যাম্বুল্যান্স আমরা ম্যানেজ করতে পেরেছিলাম।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাবের  চিকিৎসক রয়েছেন এবং আমাদের ছাত্রদলের চিকিৎসকরা কাজ করছেন। উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজে, মনসুর মেডিক্যাল কলেজে ছাত্রদল কমিটি কাজ করছে। আমি নিজেও গিয়েছি উত্তরা কলেজে, আমাদের সব ডাক্তার সেখানে উপস্থিত ছিলেন।’

ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কালের কণ্ঠকে বলেন, মেডিক্যাল কলেজের ছাত্রদলের সভাপতিসহ সব ডাক্তার সহায়তা কাজে অংশ নিয়েছেন। তারা রক্ত সংগ্রহে সর্বোচ্চ সহযোগিতা করেছেন।

আমরাও সহযোগিতা করেছি। আর সর্বশেষ শৃঙ্খলা রক্ষায় বার্ন ইউনিটের সামনে ঢাকা মেডিক্যাল কলেজে ইউনিটের সামনে কাজ করছে ছাত্রদল। 
ছাত্রদলের সহসভাপতি ও মেডিক্যাল টিমের সমন্বয়কারী ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, ‘গতকাল কয়েকটি অ্যাম্বুল্যান্স নিয়ে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজ করেছি। আমরা ১৫-১৬ জন মিলে আমাদের আহত ভাই-বোনকে উদ্ধার করেছি। রক্তদাতাদের আমরা নিয়ে বার্ন ইনিস্টিটিউটে গিয়েছিলাম। কয়েকজনের কাছ থেকে রক্ত সংগ্রহ করে তা সংরক্ষণ করা গেছে।’

তিনি বলেন, ছাত্রদল ব্লাডের জন্য আলাদা লিস্ট করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্বে আলাদা করে লিস্ট করা হয়েছে। ছাত্রদল উত্তরা মেডিক্যালে আর বার্ন ইনস্টিটিউটে সামনে যাতে কোনো যানজট সৃষ্টি না হয় সেটির জন্য কাজ করেছে।

চিকিৎসা এবং অসচ্ছল পরিবারের প্রয়োজনে আর্থিক সহযোগিতায় যতটুক করা যায় চেষ্টা করবে ছাত্রদল—এমন প্রত্যয় ব্যক্ত করেন আউয়াল।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল হালিম বলেন, ‘আমরা ব্লাড ডোনার সংগ্রহ করছি, খোঁজখবর নিচ্ছি, রক্তের প্রয়োজন হলেই তাদের পাঠিয়ে দিচ্ছি। দুর্ঘটনা এলাকায় উৎসুক জনতার জটলা নিরসনে ভূমিকা বেশি রেখেছে উত্তর মহানগর ছাত্রদল।’

আইএসপিআরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত  দুপুর ১২টা ৩১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৬৫ জন।

গতকাল সোমবার দুপুর ১টার কিছু পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের