• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বেনাপোল ইমিগ্রেশনে ছাত্রলীগ নেতা গ্রেফতার

য‌শোর প্রতি‌নি‌ধি    ২৩ জুলাই ২০২৫, ০১:৪৩ পি.এম.
ছাত্রলীগ নেতা আব্দুস ছামাদ আযাদ গ্রেফতার। সংগৃহীত ছবি

ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরকসহ সাত মামলার পলাতক আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুস ছামাদ আযাদকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে ভারতে ঢোকার উদ্দেশ্য বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর তাকে গ্রেফতার করা হয়।

আব্দুস ছামাদ আযাদ মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি। তিনি জেলার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে। তার বিরুদ্ধে মৌলভিবাজার সদর থানায় বিস্ফোরকসহ সাতটি মামলা রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াজ হোসেন মুন্সী জানান, আব্দুস ছামাদ আযাদ ইমিগ্রেশনে প্রবেশ করলে তার চলাফেরা সন্দেহজনক মনে হয়। এ সময় সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত আছে কিনা জিজ্ঞাসা করলে অস্বীকার করেন। পরে তার পাসপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তিনি একাধিক মামলায় কালো তালিকার আসামি।

পরে তাকে গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে আসামিকে মৌলভীবাজার থানা পুলিশের হাতে তুলে দেয়া হবে বলে জানান ওসি।

ইমিগ্রেশন তথ্য বলছে, এর আগে ভারতে ঢোকার সময় ইমিগ্রেশন ভবন থেকে ১৬ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ। যারা ৫ আগস্টের পর হত্যাসহ বিভিন্ন মামলার আসামি  হয়েছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী