• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি    ২৩ জুলাই ২০২৫, ০২:৫১ পি.এম.


মাদারীপুরে কিন্ডারগার্টেন স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের ৫ম শ্রেণির  বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে এবং মানববন্ধন শেষে জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবার স্মারক লিপি প্রদান করা হয়েছে। 

বুধবার (২৩ জুলাই) সকাল ১০.৩০ টায় মাদারীপুরের সকল কিন্ডারগার্টেন এর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে মাদারীপুর জেলা কিন্ডার গার্টেন  এর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন গাউছ-উর রহমান আইডিয়াল স্কুল ও গাউছ-ফিরোজ ইসলামিক স্কুলের প্রতিষ্ঠাতাও চেয়ারম্যান এবং এ.এইচ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব গাউছ-উর রহমান, মাদারীপুর জেলা কিন্ডার গার্টের এর সাধারন সম্পাদক ও এফ. এইচ কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক  মোঃ মাহবুবুর রহমান রিপন, দপ্তর সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এ আর এইচ ইন্টাঃ স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান সাইদ, সাইনরাইজ কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক মোহাম্মাদ আলী খান প্রমুখ।

বক্তারা  বলেন বৈষম্যহীণ বাংলাদেশ বির্নিমানে যেই জুলাই অভ্যুত্থানে হাজার হাজার ছাত্রজনতা শহীদ ও লক্ষ লক্ষ ছাত্রজনতা আহত হয়েছেন সেই জুলাই মাসেই শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য কোন ভাবেই মেনে নেওয়া যায়না। এই সরকার হচ্ছে জুলাই আন্দোলনের ফসল। প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া একটা বৃহৎ অংশ কিন্ডারগার্টেন স্কুলে পড়াশুনা করেন তাদেরকে বাদ দিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে সেটা হবে চরম বৈষম্য যা কোনভাবেই মেনে নেওয়া যায়না। কিন্ডার গার্টেন স্কুলে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের বাদ দিয়ে কোনভাবেই শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয়। কিন্ডার গার্টেনে পড়ুয়া শিক্ষার্থীরা সহ অভিভাবক ও শিক্ষকরাও জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলো। 

শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য দূর করার জন্য শিক্ষা উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা  অন্যথায় সারা বাংলাদেশের কিন্ডারগার্টেনে পড়ুয়া ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে কঠোর থেকে কঠোরতম আন্দোলন ডাক দিতে বাধ্য হবো বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার