• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কালকিনিতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, জরিমানা ৯০ হাজার টাকা

মাদারীপুর প্রতিনিধি    ২৪ জুলাই ২০২৫, ০১:১৭ পি.এম.
কালকিনি নদীতে অবৈধ বালু উত্তোলন অভিযান । ছবি: সংগৃহিত

মাদারীপুরের কালকিনিতে নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি মামলায় মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
বুধবার (২৩ জুলাই) দুপুরে কালকিনি উপজেলা উপজেলার তিনটি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
 
কালকিনি উপজেলা প্রশাসন, র‍্যাব, পুলিশ এবং আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করে।
 
অভিযান সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত কালকিনি উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পৃথক তিনটি মামলায় মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। 
 
এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব প্রদানকারী কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে বিভিন্ন মাধ্যমে জানতে পেরে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় তিনটি ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়।
 
পরে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে তিনটি মামলায় ৯০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। নদী ভাঙ্গন রোধে ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আগামীতেও প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
 
ভিওডি বাংলা/এস এম রাসেল/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার