• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রাজশাহী বাগমারার বারনই নদীর পাড় এখন ডাম্পিং স্টেশন

রাজশাহী ব্যুরো    ২৪ জুলাই ২০২৫, ০২:০২ পি.এম.

রাজশাহীর বাগমারা উপজেলার বারনই নদীর পাড় এখন ডাম্পিং স্টেশন। রাজশাহীর ঐতিহ্যবাহী হাটগুলোর মধ্যে তাহেরপুর হাট অন্যতম। তাহেরপুর হাট ঘেঁষে বয়ে চলা বারনই নদীর পাড়ে ওই হাটের ময়লা আবর্জনা ফেলার কারণে একদিকে ভরাট হচ্ছে নদী, অপরদিকে নদীর পানি হচ্ছে দূষিত। এতে জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।

জানা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা নদীপথে পেঁয়াজ, পাট, মরিচ, পানসহ নানা কৃষিপণ্য কেনার জন্য তাহেরপুর হাটে আসেন। রাজধানী ঢাকাসহ, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্রগ্রাম, সিলেট, কুমিল্লা, বরিশাল, নওগাঁ, নাটোর, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুরসহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এখানে আসেন বিভিন্ন কাঁচামাল কিনতে। ওইসব পণ্য কেনাবেচায় তাহেরপুরে গড়ে ওঠেছে বৃহৎ কয়েকটি আড়ৎ।

কৃষকরা হাটে এনে তরিতরকারিসহ নানা কৃষিপণ্য আড়ৎদারদের মাধ্যমে বিক্রয় করেন। পরে নদীপথে বিভিন্ন স্থানে পাঠানো হয়। নৌকায় মালামাল বহনে অনেক কম খরচ হয় বলে বিশেষ করে কাঁচামাল বেশির ভাগই চলে যায় নৌপথে। তবে বেশ কয়েক বছর ধরে তাহেরপুর হাটে নৌকায় পরিবহন কমে গেছে। বর্তমানে বিভিন্ন ভাবে বারনই নদী দখল করে বসতি নির্মাণ, ফসল উৎপাদন, ময়লা-আবর্জনার ভাগাড়সহ নানা কাজে নদী সংকোচন করে ফেলায় অল্প সময়েই পলি জমে নৌযান চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। বর্জ্য ব্যবস্থাপনা পরিষেবা না থাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে হচ্ছে নদী পাড়ের বসতিদের। নদীর দূষিত পানিতে বাধ্য হয়ে গোসল করতে হচ্ছে অনেক মানুষ কে। অতিসত্ত্বর নদী পাড়ের পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা সামসুজ্জোহা মামুন জানান, পৌর কর্তৃপক্ষের এ বিষয়ে হস্তক্ষেপ কামনা করছি। অতিসত্ত্বর ডাম্পিং স্টেশন নির্মাণের দাবী জানাচ্ছি।
যোগাযোগ করা হলে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ও তাহেরপুর পৌরসভার প্রশাসক মাহবুবুল ইসলাম জানান, তাহেরপুরে অতিসত্ত্বর একটি ডাম্পিং স্টেশন নির্মাণ করা হবে। নদীর পাড়ে ময়লা-আবর্জনা কেউ যাতে না ফেলে সে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার