• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

দিল্লিতে ‘গণহত্যা’ বিষয়ে আ.লীগের সংবাদ সম্মেলন স্থগিত

   ২৪ জুলাই ২০২৫, ০৫:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ভারতের রাজধানী দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত তা স্থগিত করেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা। বিতর্কিত এ সম্মেলনে ‘বাংলাদেশে গণহত্যা’ ইস্যুতে বক্তব্য দেওয়ার কথা ছিল তাদের।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ (বিএইচআরডব্লিউ)’ নামের একটি অজানা সংগঠনের ব্যানারে স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে ৫টায় দিল্লিতে সম্মেলনটি হওয়ার কথা ছিল। আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী নিজেকে সংগঠনটির যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব হিসেবে পরিচয় দিয়েছেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের একাধিক সাবেক শীর্ষ নেতা—যেমন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ এবং মহিবুল হাসান চৌধুরী নওফেলের উপস্থিত থাকার কথা ছিল বলে জানা গেছে। তারা সম্প্রতি দিল্লি সফরও করেছেন।

তবে সাংবাদিকরা যখন সম্মেলনস্থলে জড়ো হয়েছেন, তখন আয়োজক সিদ্দিকী এক বিবৃতিতে জানান, ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। ওই দুর্ঘটনায় ৩৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই শিশু।

এদিকে দিল্লির কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ সরকার এ ধরনের বিতর্কিত আয়োজন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে। কারণ, আগামী ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের এক বছর পূর্ণ হচ্ছে, এবং ঠিক এই সময় এমন একটি অনুষ্ঠান ভারত-বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারত সরকার এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের