• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

খাগড়াছড়িতে

সোহেল হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি    ২৪ জুলাই ২০২৫, ০৭:৫০ পি.এম.

খাগড়াছড়ির মানিকছড়িতে অপহরণের পর হত্যার শিকার মাদরাসা ছাত্র মো. সোহেল হত্যার প্রতিবাদ ও গ্রেপ্তারকৃত খুনিদের ফাঁসির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে খাগড়াছড়ি শাপলা চত্ত্বর থেকে পরিবারবর্গ ও এলাকাবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়ে খাগড়াছড়ি আদালত চত্ত্বরে গিয়ে মানববন্ধন মিলিত হয়।
 
এতে পরিবার ও এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন পাড়া কার্বারী অংসাজাই মারমা, আব্রে মারমা, নিহত সোহেলের মা রাবেয়া আক্তার, নানা আবদুর রহিম, আবদুল জব্বার, গ্রাম সর্দার মোসলেম উদ্দিন ও ছাত্রনেতা মো. সাকিব। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির ও খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা বক্তব্য রাখেন।
 
এসময় বক্তারা এই নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসামীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানান।
 
উল্লেখ, গত ৪ জুলাই খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ঘোরখানা এলাকা থেকে ৭ম শ্রেণির মাদরাসাছাত্র মো. সোহেল (১৪) অপহরণের ১২ দিন পর উপজেলার দূর্গম বুদংপাড়া এলাকার একটি ছড়া থেকে অপহৃত সোহেলের হাত-পা ও মুখ বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে যৌথবাহিনী।
 
এ ঘটনায় গত ১১ জুলাই অপহৃত সোহেলের পরিবারের দায়ের করা মামলার প্রেক্ষিতে দফায় দফায় অভিযান চালিয়ে এই ঘটনার মূল পরিকল্পনাকারী মংসানু মারমা (৩৫)সহ ঘটনার সাথে সম্পৃক্ত ৭ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। যারমধ্যে ৫ জনই এজাহারভুক্ত আসামী।
 
ভিওডি বাংলা/আলমগীর হোসেন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার