• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু

বান্দরবান প্রতিনিধি    ২৪ জুলাই ২০২৫, ০৮:৪১ পি.এম.
বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্ধোবন । ছবি: সংগৃহিত

“পরিকল্পিত বনায়ন করি,সবুজ বাংলাদেশ গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণ্যাঢ্য আয়োজনে বান্দরবানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে বান্দরবান জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস, এম, মনজুরুল হক।

সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষ্যে জেলা প্রশাসকের প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একইস্থানে গিয়ে শেষ হয়, পরে সেখানে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে এসময় উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো.শহীদুল্লাহ কাওছার, অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল করিম,পাল্পউড প্ল্যান্টেশন বিভাগ বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা মো.তহিদুল ইসলাম ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপপরিচালক এম এম শাহ্ নেয়াজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো.আসিফ রায়হান,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বন বিভাগের বিভিন্ন রেঞ্জের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, আমাদের আরো পরিকল্পিতভাবে বৃক্ষরোপন করতে হবে, আর তার সঠিক পরিচর্যা করতে হবে। আমাদের ভবিষ্যত প্রজন্মের সুরক্ষার জন্য বৃক্ষরোপনের বিকল্প কিছুই নেই। বক্তারা বলেন, যে কোন গাছ বড় হলে ও বয়স হলে অবশ্যই তাকে কর্তন করতে হবে,তবে শুন্যস্থানে আবার নতুনভাবে বৃক্ষ লাগাতে হবে। বর্ষার এসময় আরো অধিক বৃক্ষরোপনের ওপর জোর দিয়ে বক্তারা সুজলা সুফলা বাংলাদেশকে আরো সমৃদ্ধ করতে সকলকে বৃক্ষরোপনে মনোনিবেশ করার আহবান জানান।

আয়োজকেরা জানান, ২৪জুলাই থেকে ৩০জুলাই প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টাপর্যন্ত সপ্তাহব্যাপী এই বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা চলবে, আর এবারের মেলায় ফলজ, বনজ ও ওষধিসহ বিভিন্ন রকমের চারা নিয়ে প্রায় অর্ধশতাধিক স্টল মেলায় অংশ নিচ্ছে।

ভিওডি বাংলা/আবু হানিফ/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার