• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

আগামী বছরের প্রথম অংশে নির্বাচন হবে আশাবাদী জামায়াত আমির

সিলেট প্রতিনিধি    ২৪ জুলাই ২০২৫, ০৯:১৪ পি.এম.

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘তিন-তিনটি নির্বাচনে মানুষ তাদের অধিকার এবং পছন্দের দল বা ব্যক্তিকে বাছাই করতে পারেনি। আমরা আশাবাদী, আগামী বছরের প্রথম অংশে এ নির্বাচন হবে।’

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে সিলেট নগরের বালুচরে সিলেট শিল্পকলা একাডেমিতে মহানগর জামায়াত আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সব বিচার এই সময়ের মধ্যে হওয়া সম্ভব নয়। কিন্তু আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই। দুই-চারটা হলেও আমরা শীর্ষ অপরাধীদের শাস্তি দেখতে চাই।’ 

তিনি আরও বলেন, ‘প্রাথমিক সংস্কারগুলো যদি করা না হয় এবং আগের মতো যদি নির্বাচন হয়, সেই নির্বাচন জাতির জন্য আরেকটি দুর্ভাগ্য ও বেদনার কারণ হবে। আমরা এটা দেখতে চাই না এবং এটা হতে দিতে পারি না।এজন্য প্রয়োজন সংস্কার ও অপরাধীর বিচার।’

ড. শফিকুর রহমান সতর্ক করে বলেন, ‘যদি কেউ ধানাইপানাই করেন, মনে রাখবেন যুবকেরা রাস্তা চিনে ফেলেছে। আগামীতে আমি করি আর আপনি করেন, ধানাইপানাই করলে যুবকেরা আপনাকে আমাকে কাউকে ছাড়বে না।’

বৈদেশিক সম্পর্কের বিষয়ে জামায়াতের আমির বলেন, ‘বৈদেশিক সম্পর্কের ব্যাপারে আমাদের কথা একদম পরিষ্কার। একেবারে বাস্তবিক অর্থেই আমরা কোথাও কারো কোনো প্রভুত্ব মানব না। প্রভু আমাদের একজনই, তিনি আল্লাহ সুবহানা তায়ালা। এমনকি কারো বড় ভাই গিরিও আমরা মানব না।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের দেশ ছোট না বড়, এটা কোনো বিষয় নয়। এটি একটি স্বাধীন দেশ। ১৮ কোটি মানুষের দেশ। এই দেশে সমমর্যাদার ভিত্তিতে সবার সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলব, ইনশাআল্লাহ। এখানে প্রতিবেশীরা অগ্রাধিকার পাবেন। কিন্তু কোনো প্রতিবেশী যদি অব্যাহতভাবে আমাদের অধিকার হরণ করতে থাকেন। তাহলে এদেশের একসঙ্গে ১৮ কোটি মানুষ রুখে দাঁড়াবে।’ 

জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘আমরা আমাদের অধিকার কারো কাছে বন্ধক রাখব না। আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে কেউ নাক গলাক, এটাও আমরা চাইব না। আমরা মর্যাদার ভিত্তিতে তাদেরকেও মর্যাদা দিতে চাই, আমরাও মর্যাদা পেতে চাই। এই ভিত্তিতেই হবে আমাদের ইন্টারন্যাশনাল রিলেশন।’

ভিওডি বাংলা/এম  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের