• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় শ্রমিকলীগের নেতা গ্রেপ্তার

যশোর প্রতিনিধি    ২৪ জুলাই ২০২৫, ১০:১৭ পি.এম.
বাগেরহাটের শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার । ছবি: সংগৃহিত

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় বাগেরহাট জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন খান ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মনির হোসেন পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশের জন্য বেনাপোল ইমিগ্রেশনে গেলে ইমিগ্রেশন পুলিশের কাছে তার আচরণ সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদে কথার গরমিল হলে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বাগেরহাট সদর উপজেলার নাগেরবাজার এলাকার বাসিন্দা মুসলিম খানের ছেলে। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একাধিক মামলা রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াস হোসেন মুন্সী জানান, "মনির হোসেন খান ইমিগ্রেশনে প্রবেশ করলে তার চলাফেরা সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকার বিষয়টি অস্বীকার করেন। এরপর তার পাসপোর্ট যাচাই-বাছাই করে দেখা যায়, তিনি পুলিশের কালো তালিকাভুক্ত পলাতক আসামি।"

পরে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, পরবর্তীতে তাকে আইনি প্রক্রিয়ায় বাগেরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ভিওডি বাংলা/জুবায়ের হোসেন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী