• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

নেত্রকোণা

মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধি    ২৪ জুলাই ২০২৫, ১০:২৬ পি.এম.
মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এই  সম্মেলন । ছবি : সংগৃহিত

দীর্ঘ ১৪ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনা এবং উৎসব মুখর পরিবেশে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
 
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় মোহনগঞ্জ  মাল্টিপারপাস অডিটোরিয়াম হল রুমে মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এই  সম্মেলনের আয়োজন করে। 
 
মোহনগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক সেলিম কার্ণায়েন এর সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু'র সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
 
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সদস্য সচিব ডাঃ মোঃ রফিকুল ইসলাম হিলালী, জাতীয় নির্বাহী কমিটির সন্মানিত সদস্য চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এম পি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান।
 
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আ ক ম শফিকুল হক, টিপু সুলতান, গোলাম এরশাদুর রহমান, ফজলুল হক মাসুম, জাহাঙ্গীর আলম, গোলাম রব্বানী পুতুল, হাবিবুর রহমান দোহা সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 
 
সম্মেলনের দ্বিতীয় পর্ব বিকালে কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের সরাসরি ভোটে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসাবে সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক হিসাবে গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি হিসেবে ভিপি জাহাঙ্গীর আলম  এবং সাধারণ সম্পাদক হিসেবে গোলাম রব্বানী পুতুল  নির্বাচিত হন।
 
ভিওডি বাংলা/এ কে এম এরশাদুল হক জনি/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী