• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মেহেরীন চৌধুরী নারী সমাজের গর্ব: আফরোজা আব্বাস

নীলফামারী প্রতিনিধি    ২৫ জুলাই ২০২৫, ০৪:২৪ পি.এম.
আফরোজা আব্বাস। ছবি : সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহেরীন চৌধুরীকে ‘জাতীয় বীর’ আখ্যা দিয়ে তাকে নারী সমাজের গর্ব বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস।

শুক্রবার (২৫ জুলাই) সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পারিবারিক কবরস্থানে মেহেরীন চৌধুরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন আফরোজা আব্বাস।

তিনি বলেন, মালয়েশিয়ার মতো একটি দেশ মেহেরীন চৌধুরীকে সম্মান জানিয়েছে। অথচ আমাদের দেশে একজন সত্যিকারের মানবিক, আত্মত্যাগী শিক্ষকের প্রতি রাষ্ট্রীয়ভাবে যথাযথ সম্মান জানাতে দেরি হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে তিনি মেহেরীনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছেন বলে জানান।

আফরোজা আব্বাস আরও বলেন, –মেহেরীন কেবল একজন শিক্ষিকা নন, ছিলেন আত্মিক বন্ধনে আবদ্ধ এক মা। রক্তের সম্পর্ক না থাকলেও বাচ্চাদের প্রতি তার দায়িত্ববোধ ও ভালোবাসা প্রমাণ করে, তিনি ছিলেন মহান হৃদয়ের অধিকারী। তার মতো মানুষ নারী সমাজের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবেন।–

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের