• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মোহাম্মদপুরে দায়িত্বে অবহেলায় ৪ পুলিশ সদস্য বরখাস্ত

   ২৫ জুলাই ২০২৫, ০৪:৫৯ পি.এম.
মোহাম্মাদপুর থানা। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে সাংবাদিক আহমাদ ওয়াদুদের ওপর ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে একজন এসআই, একজন এএসআই ও দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ছিনতাইয়ের ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীর মোবাইল ফোনটি উদ্ধার করেছে এবং অভিযুক্তদের আটক করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে মোহাম্মদপুর এলাকায় সাংবাদিক আহমাদ ওয়াদুদের ওপর অতর্কিতে হামলা চালায় ছিনতাইকারীরা। তারা চাপাতি দিয়ে আঘাত করে তার মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আহত অবস্থায় সাংবাদিক ওয়াদুদ মোহাম্মদপুর থানায় গিয়ে ঘটনার বিস্তারিত জানান। কিন্তু দায়িত্বরত পুলিশ সদস্যরা সময়মতো ব্যবস্থা না নেওয়ায় দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে।

ডিএমপি বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক তদন্ত করে অভিযুক্ত চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী