• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

ফেনী প্রতিনিধি    ২৬ জুলাই ২০২৫, ১১:৩১ এ.এম.
ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত যুবক মো. ইয়াছিন লিটনের (৩২) মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে বিলোনিয়া চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশ (বিলোনিয়া থানার ওসি শিব রঞ্জন দে-এর নেতৃত্বে) মরদেহ হস্তান্তর করে বাংলাদেশের পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিমের কাছে।

এর আগে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিজিবি ও বিএসএফ-এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পৃথক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এবং বিএসএফের ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক এ এস বিরেন্দ্র শীল। বৈঠক শেষে রাত ৯টার দিকে বিলোনিয়া সীমান্তের ২১৬৬ নম্বর পিলার সংলগ্ন স্থানে ভারতীয় কর্তৃপক্ষ নিহত লিটনের মরদেহ হস্তান্তর করে।

পরশুরাম মডেল থানার ওসি নুরুল হাকিম জানান, –নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় মিল্লাত হোসেন (২১) ও মো. ইয়াছিন লিটন (৩২) নিহত হন। আবছার (৩১) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার