• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রাজবাড়ী প্রতিনিধি    ২৬ জুলাই ২০২৫, ০২:১৩ পি.এম.

রাজবাড়ীর পাংশা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সাদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আজিম (১৫) নামে অপর এক কিশোর গুরুতর আহত হয়ে বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাকদুল এলাকার কাশেম মণ্ডলের ভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সাদ পাট্টা পশুরহাট গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং আহত আজিম মৌরাট পূর্ব বাকদুল গ্রামের আকুব্বরের ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. ফারুক ও নিহতের ভাই আবু তালহা জানান, শহিদুল ইসলাম তার এক অসুস্থ আত্মীয়কে দেখতে পাংশা হাসপাতালে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে আবু সাদের অবস্থার আরও অবনতি হলে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয় সেখানেই পথিমধ্যেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক।

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনা সম্পর্কিত বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার