• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

শেখ হাসিনার বিচার না হলে শহীদদের অসম্মান করা হবে: দুদু

নিজস্ব প্রতিবেদক    ২৬ জুলাই ২০২৫, ০৩:৩৯ পি.এম.
বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় লুটপাটকারি, দুর্নীতি কারী, গণহত্যাকারী হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে যদি বিচার করা না হয় তাহলে যারা আন্দোলন করেছে শহীদ হয়েছে এবং সব শেষ জুলাই - আগস্ট এ যারা অকাতরে জীবন দিয়েছে তাদেরকে অসম্মান করা হবে। যারা আহত হয়েছে তাদেরকে অসম্মান করা হবে। তাই এদের বিচার যত দ্রুত সম্ভব করতে হবে। এই সরকার যদি বিচার সম্পন্ন করতে না পারে তাহলে আগামীতে গণতান্ত্রিক পন্থায়।

শনিবার (২৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আওয়ামী লীগ দোসরদের বিচারের দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী,নেতা তারা কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। কখনো করবে না। তাই  বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে সরকার গঠন করবে এবং খুনি হাসিনার বিচার করবে।

দুদু বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ হচ্ছে দানব, আর এই দানবদের কারিগর হচ্ছে খায়রুল হক, সাবেক বিচারপতি একে বিচারপতি বলতেও ঘৃণা লাগে। মিডিয়া এখনো কেন তাকে প্রধান বিচারপতি সম্বোধন করে আমি বুঝি না। হাসিনা এবং খায়রুল হক বাংলাদেশের স্বাধীনতাকে অসম্মান করেছে, গণতন্ত্রকে অপমানিত করেছে।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপত্বিতে সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এসকে সাদী সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের