• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

জুলাই অভ্যুত্থানে বিএনপিকর্মীদের ৯০% ক্ষতিগ্রস্ত: আমীর খসরু

চট্টগ্রাম প্রতিনিধি    ২৬ জুলাই ২০২৫, ০৯:৩৪ পি.এম.
চট্টগ্রামে পেশাজীবী পরিষদের আলোচনা সভা ও বিভাগীয় সমাবেশে নেতাকর্মীরা । সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ৯০ শতাংশের বেশি বিএনপির নেতাকর্মী হলেও দলটি এ আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিভাজন করতে চায় না।

শনিবার (২৬ জুলাই) বিকেলে চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভা ও বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, "মুক্তিযুদ্ধের কৃতিত্ব যেভাবে জোর করে নিজেদের নামে নিয়েছে আওয়ামী লীগ, ঠিক তেমনভাবে আমরা জুলাই আন্দোলনের কৃতিত্ব নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। এটি ছিল ১৮ কোটি মানুষের আন্দোলন।"

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সব অঙ্গসংগঠন এই আন্দোলনে সক্রিয় ছিল উল্লেখ করে তিনি বলেন, “এই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান। তবে আমরা চেয়েছি এটিকে জাতীয় আন্দোলন হিসেবে তুলে ধরতে।”

আন্দোলনে পেশাজীবীদের ভূমিকাকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “আমাদের নেতাকর্মীদের জীবন ও পরিবার ধ্বংস হয়ে গেছে, কেউ কেউ চিকিৎসার সুযোগ না পেয়ে জেলেই মৃত্যুর শঙ্কায় ছিলেন।”

সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এসএম ফজলুল হক, অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী, ডা. ইফতেখার ইসলাম লিটন, ডা. খুরশীদ জামিল চৌধুরী, অধ্যাপক ড. এসএম নসরুল কাদির, ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, শামসুল হক হায়দরী প্রমুখ।

সভায় পেশাজীবী নেতারা বলেন, আগামীতে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। আলোচনা শুরুর আগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের