• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

শহীদ পরিবারের সঙ্গে না বসে সরকার চেয়ার ছাড়তে পারবে না: সারজিস

নিজস্ব প্রতিবেদক    ২৬ জুলাই ২০২৫, ১০:১১ পি.এম.
এনসিপির নেতা সারজিস আলম। ছবি-সংগৃহীত

শহীদ পরিবারের সঙ্গে না বসে অন্তর্বর্তী সরকার চেয়ার ছাড়তে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

শনিবার (২৬ জুলাই) বিকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের শহীদদের সম্মানে আয়োজিত স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি।

সারজিস বলেন, ৩১ জুলাই এর মধ্যে যদি জুলাই সনদ না আসে তাহলে কারও ধার না ধরে জুলাই পরিবারদের সিদ্ধান্ত নিতে হবে কার চেয়ার ধরে টান দেবে, কোথায় গিয়ে দাঁড়াতে হবে। শহীদ পরিবারের সাথে না বসে এই সরকার চেয়ার থেকে নামতে পারবে না। এই এক বছরে কি সংস্কার হয়েছে সরকারকে তা উন্মুক্ত মঞ্চে ঘোষণা করতে হবে।
 
তিনি বলেন, স্মরণ সভায় যাদের উপস্থিত হবার কথা ছিল তারা সবাই যেদিন উপস্থিত হবে সেদিন এই সভা সফল হবে। যেদিন খুনি হাসিনার বিচার হবে, সেদিন এই সভা সফল হবে। সকল স্টেকহোল্ডারকে শহীদ পরিবারের কাছে যেতে হবে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের