• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কুড়িগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৬ জুলাই ২০২৫, ১০:২৮ পি.এম.
বহিষ্কারকৃত কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির । ছবি: সংগৃহিত

সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জেলা বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (২৬ জুলাই) জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়—দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক হুমায়ুন কবিরকে বহিষ্কার করা হয়েছে।

জেলা বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে সাংগঠনিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠছিল। বিষয়টি তদন্তের পর কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, বহিষ্কৃত নেতা হুমায়ুন কবিরকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি সংশোধন হননি। বরং তিনি বারবার দলের নীতিমালার বাইরে গিয়ে কার্যক্রম পরিচালনা করছিলেন, যা দলের ভাবমূর্তি ও ঐক্যে চরমভাবে আঘাত হেনেছে।

এ বিষয়ে হুমায়ুন কবিরের প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। তবে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কুড়িগ্রাম বিএনপির অভ্যন্তরে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রক্রিয়ার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত এসেছে ।

ভিওডি বাংলা/মোঃ মশিউর রহমান বিপুল /এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার