• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ জুলাই ২০২৫, ১০:৩৬ এ.এম.
ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস: ছবি: সংগৃহীত

ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস। রাজধানী অ্যাথেন্সসহ বিভিন্ন অঞ্চলে পাঁচটি বড় দাবানল ছড়িয়ে পড়েছে। এতে ঘরবাড়ি পুড়েছে, মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে সহযোগিতা চেয়েছে দেশটি।

অ্যাথেন্স থেকে মাত্র ৩০ কিলোমিটার উত্তরে আফিদনেসে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে অ্যাথেন্স শহর পর্যন্ত।
চরম তাপদাহের মধ্যে দাবানলের এই সংকট দেখা দিয়েছে। রবিবার তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

গ্রিসের জলবায়ু ও নাগরিক সুরক্ষা মন্ত্রী ইয়ানিস কেফালোয়ানিস জানান, ঘরবাড়ি ও বনাঞ্চল পুড়ে গেছে, মানুষের জীবন হুমকির মুখে পড়েছে এবং দমকলকর্মীরা আহত হয়েছেন।

তীব্র বাতাস ও প্রচণ্ড গরমের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ইউরোপীয় ইউনিয়নের কাছে ছয়টি অতিরিক্ত ফায়ারফাইটিং বিমান চেয়েছে গ্রিস সরকার।
এভিয়া দ্বীপ, কিথিরা দ্বীপ, মেসিনিয়ার ট্রিফিলিয়া ও ক্রিট দ্বীপেও দাবানলের বিস্তার ঘটেছে। ধ্বংস হয়েছে বিদ্যুৎলাইন, বহু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন।
ফায়ার সার্ভিস, হেলিকপ্টার ও বিমানসহ দুই শতাধিক কর্মী আগুন নেভাতে কাজ করছেন।
এখন পর্যন্ত ছয়জন দমকলকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

একাধিক অঞ্চলে জরুরি সতর্কতা পাঠিয়ে জনগণকে সরিয়ে নেওয়া হয়েছে। গত মাসে খিওস দ্বীপে দাবানলে ৪,৭০০ হেক্টর জমি পুড়ে যায়। এর আগে জুলাইয়ের শুরুতে ক্রিটে ৫ হাজার পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছিল।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান