• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সোনাক্ষীর সঙ্গে প্রথম ডেটেই হতাশ জহির!

বিনোদন ডেস্ক    ২৭ জুলাই ২০২৫, ১১:৫৯ এ.এম.
কোলাজ। ছবি : সংগৃহীত

সাত বছরের প্রেমের পর রাজকীয় বিয়েতে বাঁধা পড়েন সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। সুখের সংসারে ভালোবাসার ঘাটতি না থাকলেও, এক আফসোস এখনো বয়ে বেড়াচ্ছেন জহির—প্রথম ডেটেই ভেস্তে গিয়েছিল তাঁর স্বপ্ন।

২০২৪ সালের ২৩ জুন গোপনে বিয়ে করেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও প্রেমিক জহির ইকবাল। বিয়ের পর দাম্পত্য জীবন ভালোই চলছে তাদের। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে জহির জানান, প্রথম ডেটের অভিজ্ঞতা তাঁর কাছে ছিল হতাশাজনক।

জহির বলেন, সোনাক্ষী তাকে ডেকেছিলেন মুম্বাইয়ের পালি ভবনে দেখা করতে। তিনি ভেবেছিলেন, এটা তাঁদের প্রথম রোমান্টিক ডেট হবে। কিন্তু সেখানে গিয়ে দেখেন, সোনাক্ষীর সঙ্গে আরও দুজন বন্ধু এসেছে। পরে জিজ্ঞেস করলে সোনাক্ষী বলেন, তিনি বন্ধুদের সঙ্গে এনেছিলেন জহিরকে ‘যাচাই’ করতে। এ ঘটনায় প্রথম ডেটটাই ‘বেকার’ হয়ে গিয়েছিল বলে আফসোস করেন জহির।

তবে এই ছোট হতাশা দমাতে পারেনি তাদের প্রেমকে। ধর্মীয় ও পারিবারিক বাধা অতিক্রম করে আজও সুখী এই দম্পতি। তাদের সম্পর্ক এখনও গভীর, যা স্পষ্ট হয় বিভিন্ন সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’