• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বরিশালে বিএনপি নেতার বিতর্কিত বক্তব্যে তোলপাড়

বরিশাল প্রতিনিধি    ২৭ জুলাই ২০২৫, ০১:১৬ পি.এম.
এস শরফুদ্দিন আহমেদ সান্টু। ছবি : সংগৃহীত

বরিশালের উজিরপুরে বিএনপির সদ্য ঘোষিত উপজেলা কমিটির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস শরফুদ্দিন আহমেদ সান্টুর বিতর্কিত বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে।

সম্প্রতি উজিরপুর ও বানারীপাড়া উপজেলা বিএনপির সম্মেলনে তিনি দাবি করেন, দলীয় রাজনীতি শুরু করতে বেগম খালেদা জিয়াকে ১০ লাখ টাকা দিয়েছিলেন এবং সৈয়দ মোয়াজ্জেম আলালকে নমিনেশন ও নির্বাচনে সহায়তার জন্য আরও ৬ লাখ টাকা দিয়েছেন। একই সঙ্গে সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ারকে উদ্দেশ করে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তার এই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেতিবাচক প্রতিক্রিয়া জানান আলাল ও সরোয়ার। তারা বলেন, সান্টুর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং দলীয় ভাবমূর্তির জন্য ক্ষতিকর।

সান্টুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি নিজের মনোনয়ন নিশ্চিত করতেই 'নিয়ন্ত্রিত সম্মেলন' করেছেন এবং প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। দলের স্থানীয় ও কেন্দ্রীয় অনেক নেতা এই বক্তব্যকে আবেগপ্রবণ, অবিবেচক এবং দলীয় নীতির পরিপন্থী বলে মন্তব্য করেছেন।

অভিযোগ সম্পর্কে মন্তব্য জানতে চাইলে সান্টু বলেন, তিনি ফোনে কিছু বলতে চান না। আওয়ামীপন্থী সাংবাদিকরা বিষয়টি অতিরঞ্জিত করছে বলেও অভিযোগ করেন তিনি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার