• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কুড়িগ্রামে সেনা অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৭ জুলাই ২০২৫, ০২:৫৬ পি.এম.

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেনাবাহিনীর অভিযানে ১০ কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অভিযুক্ত মাদক কারবারি।

রোববার সকাল ১১টার দিকে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভিতরবন্দ ডিগ্রি কলেজের সামনে থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীন ২২ বীরের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই মাদকদ্রব্য উদ্ধার করে।

অভিযানের নেতৃত্বে থাকা কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা মেজর শাহারিয়ার আহাদ জানান, ‘‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’’

এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও সংশ্লিষ্ট মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সেনা সূত্র।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার