• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা বাতিল

আদালত প্রতিবেদক    ২৭ জুলাই ২০২৫, ০২:৫৬ পি.এম.
ড. মুহম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

ময়মনসিংহে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত।

রোববার (২৭ জুলাই) দুপুরে প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আবেদন (লিভ টু আপিল) খারিজ করে দেন। এর ফলে মামলাটি বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল থাকে।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক হোসেন।

২০১০ সালে দেওয়া একটি বক্তব্যের জেরে গ্রামীণ ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা করা হয় ময়মনসিংহে। মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ২০১১ সালে হাইকোর্টে আবেদন করেন তিনি। দীর্ঘ শুনানি শেষে ২০২৩ সালের ২৪ অক্টোবর হাইকোর্ট মামলাটি বাতিল করে রায় দেন।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের অনুমতি চেয়ে আবেদন করে। গত ২ জুলাই চেম্বার আদালত আবেদনটি ২৭ জুলাইয়ের জন্য নিয়মিত বেঞ্চে পাঠান। নির্ধারিত দিনে শুনানি শেষে আপিল বিভাগ মামলাটি বাতিলের হাইকোর্টের সিদ্ধান্তই বহাল রাখে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের