• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ভারতে মনসা দেবী মন্দিরে পদদলনে বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ জুলাই ২০২৫, ০৩:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বারে অবস্থিত মনসা দেবী মন্দিরে পদদলনের ঘটনায় অন্তত সাতজন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। রোববার (২৭ জুলাই) গভীর রাতে মন্দিরে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়লে আতঙ্কিত জনতা হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় মন্দিরে বিপুল ভক্তের সমাগম ছিল। আহতদের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুর্ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উদ্ধার কার্যক্রম তদারক করছেন এবং নিয়মিত প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন।

উল্লেখ্য, ভারতে ধর্মীয় জমায়েতে পদদলনের ঘটনা প্রায়ই ঘটে। এর আগেও চলতি বছর ওড়িশা, গোয়া ও প্রয়াগরাজে এমন বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান