• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ব্রিটেনে পাচার হওয়া অর্থ ফেরত চাইলেন উপদেষ্টা মাহফুজ

   ৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২১ পি.এম.

শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে বড় অঙ্কের টাকা ব্রিটেনে পাচার হয়েছে। সেসব টাকা ফেরত চেয়ে পদক্ষেপ নিতে ব্রিটিশ হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান তিনি।

সারাহ কুককে উপদেষ্টা মাহফুজ বলেন, পাচার হওয়া টাকা আমাদের দেশ থেকে আপনার দেশে চলে গেছে। আমাদের অর্থনীতি চালানোর জন্য আমরা সেই অর্থ ফেরত চাই।

সাক্ষাতে মাহফুজ আলম নির্বাচনপ্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টিতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে বলেন, এটি আমাদের বিপ্লব, আমাদের এটি রক্ষা করতে হবে।

এ সময় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের পথ তৈরিতে যুক্তরাজ্যের সমর্থনের কথা তুলে ধরেন।

মামুন / ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মহাপরিচালক নিয়োগ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মহাপরিচালক নিয়োগ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ