• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভারতে মন্দিরের দেয়াল ধসে নিহত ৬, আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ মে ২০২৬, ০৯:৫৭ এ.এম.
ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ার মধ্যে মন্দির প্রাঙ্গণে দেয়াল ধসে প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, প্রতি মঙ্গলবার মার্গুদেবী মন্দিরে বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে। মঙ্গলবারও সেখানে কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।

সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি জানান, ঘটনার সময় প্রায় ৩৫০ জন ভক্ত-দর্শনার্থী মন্দির চত্বরে অবস্থান করছিলেন। সন্ধ্যার দিকে হঠাৎ ভারী বৃষ্টি ও ঝড় শুরু হলে অনেকে মন্দিরের সীমানা দেয়ালের পাশে থাকা টিনশেডের নিচে আশ্রয় নেন।

এ সময় আকস্মিকভাবে দেয়ালের একটি অংশ ও টিনশেড ধসে পড়ে। এতে নিচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।

তুষার দোশি আরও জানান, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি হামলায় শিশুদের ওপর ভয়াবহ প্রভাব, জাতিসংঘের সতর্কতা
ইসরায়েলি হামলায় শিশুদের ওপর ভয়াবহ প্রভাব, জাতিসংঘের সতর্কতা
যুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থা, বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ল
যুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থা, বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ল
হরমুজ প্রণালি এখন যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে: ইরান
হরমুজ প্রণালি এখন যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে: ইরান