• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চাঁদাবাজি করলে দলীয় পরিচয়েও ছাড় নয়: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক    ২৭ জুলাই ২০২৫, ০৬:২৯ পি.এম.
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি-সংগৃহীত

বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক স্পষ্টভাবে বলেছেন, চাঁদাবাজি যেই করুক, কোনো ছাড় নয়- যদি সে বিএনপির নাম ব্যবহার করে।

রোববার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুর-১০ নম্বর হোপ মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কাউকে চাঁদা দেবেন না। কেউ যদি বিএনপির পরিচয় দিয়ে চাঁদা দাবি করে, তবে আমরা সেই ব্যক্তির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেব।পতিত আওয়ামী লীগ থেকে আসা কিছু নতুন চক্র বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে। এতে দলের সম্মানহানি হচ্ছে। বিএনপি এ ধরনের অপকর্ম বরদাশত করবে না।

ব্যবসায়ীদের আশ্বস্ত করে তিনি বলেন, আপনারা যারা অস্থায়ীভাবে ব্যবসা করছেন, আমরা নির্বাচিত হলে আপনাদের জন্য স্থায়ী মার্কেট নির্মাণ করব। যাতে করে আপনারা নিরাপদে ও নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন।

আমিনুল হক বলেন, বর্তমান সরকারের অদক্ষতা ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। জনগণের ভোটে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে অর্থনীতি পুনরুদ্ধার করাই হবে আমাদের অন্যতম অগ্রাধিকার।

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে তিনি বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ এবং একটি মানবিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।

এরপর বিকেলে একই ওয়ার্ডের জাতীয় মুকুল ফৌজ মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতেও প্রধান অতিথির বক্তব্য দেন আমিনুল হক। পৃথক দুটি সভায় সভাপতিত্ব করেন পল্লবী থানার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু ও যুবদল পল্লবী থানার সিনিয়র যুগ্ম আহবায়ক মুকুল ফৌজ শিশু কিশোর সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন বাপ্পি। 

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপি যুগ্ম আহবায়ক মোকছেদুর রহমান আবির, আনিছুর রহমান, যুবদল পল্লবী থানার আহবায়ক নূর সালাম, সদস্য সচিব গোলাম কিবরিয়া, ছাত্রদল পল্লবী থানার আহবায়ক সোহেল হাসান, সদস্য সচিব খোরশেদ ইসলাম নীরব, পল্লবী ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লালন, যুবদল ওয়ার্ড আহবায়ক দেওয়ান বিপ্লব আমিন রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের