• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

‘সমন্বয়ক’ পরিচয়ে কেউ চাঁদা চাইলে ধরে পুলিশে দিন

নিজস্ব প্রতিবেদক    ২৭ জুলাই ২০২৫, ০৮:৩৪ পি.এম.
সারজিস আলম। সংগৃহীত ছবি

‘সমন্বয়ক’ পরিচয়ে কেউ চাঁদাবাজি বা অপকর্মে জড়িত থাকলে তাকে সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা সারজিস আলম।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় নিজের ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কেউ যদি ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে চাঁদাবাজি, তদবির বা মামলা বাণিজ্যে জড়িত থাকে, তাহলে তাকে ধরে সোজা পুলিশের হাতে দিন।”

ফেসবুক পোস্টের কমেন্টেও তিনি একই আহ্বান পুনর্ব্যক্ত করেন। জানান, সংগঠনের নাম ও পরিচয় ব্যবহার করে যারা অসাধু উদ্দেশ্যে কাজ করছে, তাদের কোনও রকম ছাড় দেওয়া হবে না।

এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সমন্বয়ক রিফাত রশিদ জানান, কেন্দ্রীয় কমিটি ব্যতীত সংগঠনের সারাদেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের