• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইজনকে কুপিয়ে হত্যা মহিলা বন্দি পালানোর ঘটনায় ৭ কারাকর্মী বরখাস্ত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৩৮, আহত ৪ শতাধিক কাশ্মীরে বিক্ষোভে হতাহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংস, দাবি আইআরজিসির ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা

হাসিনা ও আ.লীগ সন্ত্রাসীদের পুশইন করুন: দিল্লিকে নাহিদ

শেরপুর প্রতিনিধি    ২৭ জুলাই ২০২৫, ০৯:৩৫ পি.এম.
নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দিল্লিকে উদ্দেশ করে বলেছেন, পুশইন করলে শেখ হাসিনাকে এবং আওয়ামী সন্ত্রাসীদের করুন।

রোববার (২৭ জুলাই) বিকালে শেরপুরে শহরের থানা মোড় এলাকায় জুলাই পদযাত্রা শেষে এক জনসমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সরকারকে উদ্দেশ করে নাহিদ আরও বলেন, প্রশাসনের ভেতর যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে; আওয়ামী লীগ সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে- তাদেরও বিচার করতে হবে।

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আগামীর বাংলাদেশের জন্য আমাদের যে চাওয়া পাওয়া ছিল বিগত এক বছরে সেটিই পূরণ হয়নি। এজন্য দেশ গড়তে আমাদের জুলাই পদযাত্রা শুরু করতে হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আর বাংলাদেশে কাউকে পির মানব না। তিনি যদি ৯৫টা কাজ ভালো করেন, তাকে ভালো বলব। পাঁচটি কাজ যদি খারাপ করেন তাকে খারাপ বলব।

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, মাইলস্টোনের ঘটনার পেছনে কার কার হাত আছে সেটা আমরা জানতে চাই। কোন করপোরেট সংগঠন বা বাহিনীর সঙ্গে জড়িত আছে আমরা জানতে চাই।

এর আগে কলেজ মোড় শহীদ মাহবুব চত্বর থেকে পদযাত্রা শুরু করে শেরপুর থানা মোড় এসে পদযাত্রা শেষ হয়। জুলাই পদযাত্রা শেষে সমাবেশে অংশ নিয়েছেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিয়ভা।

দলটির কেন্দ্রীয় নেতারা ওই সমাবেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা এবং সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে কর্মীদের দিকনির্দেশনা দেন। তাদের আগমনকে ঘিরে জেলা এনসিপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সমাবেশকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারজিস-পাটওয়ারীর সামনেই ‘জয় বাংলা’ স্লোগান দিলেন এনসিপি নেতা
সারজিস-পাটওয়ারীর সামনেই ‘জয় বাংলা’ বললেন এনসিপি নেতা
ছবি: সংগৃহীত
ঢাবিতে ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে ফয়সালা হবে: মোস্তাফিজুর রহমান ইরান
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে ফয়সালা হবে: মোস্তাফিজুর রহমান ইরান