• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

চাঁদাবাজির অভিযোগের জেরে বৈষম্যবিরোধীদের ওপর এনসিপির হামলা

জামালপুর প্রতিনিধি    ২৮ জুলাই ২০২৫, ০৫:৪৭ পি.এম.
কোলাজ। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ফেসবুকে প্রকাশ করায় হামলার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব সাফায়াত তূর্য।

সোমবার (২৮ জুলাই) দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত তূর্যকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শেষে এনসিপির জামালপুর জেলা কমিটির সদস্য আবিদ সৌরভের নেতৃত্বে ২০–২৫ জনের একটি দল ফৌজদারি মোড়ে তূর্যকে ঘিরে ফেলে এবং প্রকাশ্য রাস্তায় এলোপাতাড়ি মারধর শুরু করে। এসময় তূর্যের সঙ্গে থাকা তার বন্ধু দিয়া ও আরও একজন পালিয়ে রক্ষা পান। হামলার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, কয়েকদিন আগে তূর্য তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এনসিপি নেতা আবিদ সৌরভের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে একটি পোস্ট করেন। সেই পোস্টের জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

তূর্য বর্তমানে এম. এ. রশিদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার মা তার সঙ্গে রয়েছেন।

হামলার সময় উপস্থিত দিয়া বলেন, –আমি, তূর্য আর একজন বন্ধু একসঙ্গে গল্প করছিলাম। তখন একজন এসে তূর্যকে জিজ্ঞেস করে, ভাই কেমন আছেন? এরপর হঠাৎ করেই ২০–২৫ জন যুবক এসে তূর্যর ওপর ঝাঁপিয়ে পড়ে মারধর শুরু করে।

এনসিপি নেতা আবিদ সৌরভ অভিযোগ অস্বীকার করে বলেন, –আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই। কে বা কারা হামলা করেছে, সেটাও আমি জানি না।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সাল আতিক বলেন, –ঘটনার বিষয়ে আমরা অবগত। এখনো কেউ আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।–

এদিকে হামলার ঘটনায় স্থানীয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, তারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী