• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গভীর রাতে মওলানা ভাসানীর মাজারে নাহিদ ইসলাম

টাঙ্গাইল প্রতিনিধি    ২৯ জুলাই ২০২৫, ১০:২০ এ.এম.
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম টাঙ্গাইলের সান্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন। মোনাজাতে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। এসময় তার সঙ্গে ছিলেন মওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী।

সোমবার (২৮ জুলাই) মধ্যরাতে তিনি এই জিয়ারতে অংশ নেন।

জানা গেছে, এনসিপি জামালপুর ও ময়মনসিংহে জুলাই পদযাত্রা শেষ করে মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় টাঙ্গাইল শহরের নিরালার মোড়ে পথসভা করবে দলটি। এর অংশ হিসেবে সোমবার রাতে দলীয় নেতৃবৃন্দ টাঙ্গাইলে এসে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মাজার জিয়ারতের মধ্য দিয়েই এনসিপির টাঙ্গাইল পদযাত্রা শুরু হয়েছে।

ভাসানীর মাজার চত্বরে দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলেন, –মওলানা ভাসানী ছিলেন কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের নেতৃস্থানীয় প্রতিনিধি। তিনি ব্রিটিশ, পিন্ডি ও দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে জনগণকে রাজনৈতিকভাবে সংগঠিত করেছেন। তিনি ছিলেন ‘রবুবিয়াত’-এর প্রবক্তা ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক।

তিনি আরও বলেন, –ভাসানীর আদর্শ অনুসরণ করে এনসিপি ভবিষ্যতেও মেহনতি মানুষের কল্যাণে কাজ করবে। টাঙ্গাইলে এসে মাজার জিয়ারতকে আমি আমাদের এই যাত্রার প্রথম দায়িত্ব হিসেবে দেখছি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের